নলছিটি সংবাদাতা-
নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সুবিদপুর ইউনিয়নের বিজি ইউনিয়ন একাডেমিতে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-নলছিটি দুই আসনের মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভাপতিত্ব করেন এজেডএম মাসুম বিল্লাহ খান স্বপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক ও সাবেক সফল ছাত্রনেতা তৌহিদ আলম মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা বিএনপি নেতা ও কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ এবং নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী।
এছাড়া ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং স্কুলের শিক্ষার্থীরাও সভায় অংশগ্রহণ করেন।
সর্বশেষ :
নলছিটিতে সুবিদপুর ইউনিয়ন একাডেমির নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৬:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- ৮৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















