ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৬১ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় আজ রোববার (৫ এপ্রিল) হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ বিগত সরকারের অদক্ষতা ও পরিকল্পনাহীন ব্যবস্হপনায়ই এ হাম রোগের প্রাদূর্ভাব। ৪ বছর পরপর শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করার কথা থাকলেও তা সঠিকভাবে প্রয়োগ হয়নি। একটি দক্ষ সরকারই পারে সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। বিএনপি বিগত দিনে সরকার থাকাকালীন সময়ে বিভিন্ন ভাবে স্বাস্থ্য সেবায় যুগান্তকারী সফলতা এনেছিলো। বর্তমান বিএনপি সরকার দক্ষতার সহিত স্বাস্হ্যখাত পরিচালনা করবে তারই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচী”।
উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগুফতা মেহনাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুহাম্মদ ফয়সাল হাসান ভূইয়া সহ WHO ও UNICEF-এর বিভাগীয় কর্মকর্তারা।
এই জরুরি টিকাদান কর্মসূচির আওতায় নলছিটি উপজেলাসহ দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে (পূর্বে টিকা নেওয়া হোক বা না হোক) এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কর্মসূচি সম্প্রসারিত করা হবে।
পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের সময়মতো টিকা নিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নলছিটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।

আপডেট টাইম : ০৭:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬