নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. রাকিব হাসান সরদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাত ৯:৫৫ মিনিটের সময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট সংলগ্ন অটো স্ট্যান্ডের ফাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব হাসান সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঘনে শ্যামপুর গ্রামের মৃত বাবলু সর্দার ওরফে ধলা সরদারের ছেলে। তার মায়ের নাম রুবিনা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন এবং কনস্টেবল পারভেজ হৃদয় দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অটো স্ট্যান্ডের পাশের ফাঁকা রাস্তায় রাকিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানা পুলিশ উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেছে। মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ :
নলছিটিতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৬:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- ৩৭ পঠিত
ট্যাগ :










