ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৪০ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত ৮:০০ ঘটিকার সময় নলছিটি থানার একটি চৌকস পুলিশ দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— নলছিটি থানার মানপাশা এলাকার মোঃ নেছাহার সিকদার ও সেমালা বেগমের ছেলে মোঃ রফিক সিকদার (৩১) এবং একই থানার সরমহল এলাকার মোঃ হাবিব হাওলাদার ও বিউটি বেগমের ছেলে মোঃ মাসুদ হাওলাদার (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই (নিঃ) সুফল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুশংগল ইউনিয়নের মানপাশা বাজারস্থ ব্রিজের উত্তর পাশে সাইদুলের রাইস মিলের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ (পঞ্চাশ) গ্রাম নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি ও বাবার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ

নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ১০:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬