ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো: মুস্তাফিজুর রহমান (২৮) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।গত রবিবার (০৬ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১০.০০ ঘটিকার সময় নলছিটি থানাধীন সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার নবনির্মিত ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মুস্তাফিজুর রহমান সুবিদপুর গ্রামের মোহাম্মদ বাবুল হাওলাদারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোদন্ডা সাকিনের নবনির্মিত ব্রিজের উপর থেকে মুস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।নলছিটি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৩৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬