নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরমান (২৫) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ২৫ মিনিটে নলছিটি থানার একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আরমান নলছিটি উপজেলার ২নং ওয়ার্ড দপদপিয়া ফেরীঘাট এলাকার মৃত আনোয়ারের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ৯নং দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট থেকে দপদপিয়া ফেরীঘাট গামী সড়কের আল-হেরা প্রতিবন্ধী স্কুল সংলগ্ন হাওলাদার ট্রেডার্সের সামনে পাঁকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করেন। এ সময় আরমানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।নলছিটি থানা পুলিশ জানায়, মাদকসহ হাতেনাতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সর্বশেষ :
নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ আরমান নামে এক যুবক গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০১:০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ৫১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















