নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ৭ (সাত) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯:৪৫ ঘটিকার সময় উপজেলার ৩নং কুলকাঠি ইউনিয়নের তৌকাঠি এলাকার শিকদার বাড়ী ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তৌকাঠি শিকদার বাড়ী ব্রীজের উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৭ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল হাওলাদার (৩০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রফিকুল নলছিটি থানার কুড়ালিয়া (৫নং ওয়ার্ড, নাচনমহল ইউপি) এলাকার মোঃ মন্নাফ হাওলাদার ও সাহাবানু বেগমের পুত্র।একই অভিযানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহায়তা করার অপরাধে তার সহযোগী মোঃ সিয়াম হাওলাদার (২০)-কে গ্রেফতার করে পুলিশ। সিয়াম মধ্য ডেবরা (নাচনমহল ইউপি) এলাকার মোস্তফা হাওলাদার ও শিউলী বেগমের পুত্র।নলছিটি থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ :
নলছিটিতে ৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- ৬৩ পঠিত
ট্যাগ :










