ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৭ বছরের শিশুকে হত্যার চেষ্টা: অভিযুক্ত আপন খালাতো ভাই, মা মামলা করতে অনিচ্ছুক।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৫ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি থানায় চাঞ্চল্যকর এক ঘটনায় ৭ বছরের শিশু ইয়ামিনকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক সোহাগ শিশুটির আপন খালাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি ২ নং পৌরসভার বৈচন্ডী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জুলাসের ছেলে ইয়ামিনকে সোহাগ নলছিটি থানা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তৎপরতায় ও সময়মতো হস্তক্ষেপে শিশুটির প্রাণ রক্ষা পায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অভিযুক্ত সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নলছিটি থানা পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে। থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করেছেন। পুলিশ হত্যার সরঞ্জাম ও শিশুটির পরনের গেঞ্জি আলামত হিসেবে উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ দ্রুত এগোচ্ছে। স্থানীয়রা আশা করছেন, অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
অপরদিকে শিশুটির মা অভিযুক্তের নামে মামলা করতে অনীহা প্রকাশ করছে। এলাকাবাসীর ধারনা শিশুটির বাবা প্রবাসী হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।
এ ধরনের নৃশংস ঘটনা এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটিতে ৭ বছরের শিশুকে হত্যার চেষ্টা: অভিযুক্ত আপন খালাতো ভাই, মা মামলা করতে অনিচ্ছুক।

আপডেট টাইম : ০৯:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬