ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১০৮ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি –
ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সক্রিয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ওসমান হাদীর পরিবারের সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও শিক্ষক আব্দুর রহিম, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন সহআরো অনেকে। আলোচনায় বক্তারা ওসমান হাদীর সাহসী ভূমিকা, জুলাই বিপ্লবে তার অবদান এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের কথা তুলে ধরেন। তারা বলেন, এমন একজন প্রতিবাদী ও অকুতোভয় নেতার হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।
বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠান শেষে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মরহুম মাওলানা শরিফ আব্দুল হাদীর ছোট ছেলে। তিনি এই মাদ্রাসাতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করে শহীদদের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে গত ডিসেম্বরে (২০২৫) তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এই ঘটনায় তার জন্মস্থান নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে এবং বিচারের দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি অব্যাহত রয়েছে।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শহীদ শরিফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০১:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬