ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপিদের সিম্পল অ্যাপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৮০ পঠিত

উপজেলা প্রতিনিধি, নলছিটি।
প্রকাশ – ২১ জানুয়ারী ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের ফলোআপ ব্যবস্থাপনা, জীবনাচরণ পরিবর্তন এবং ‘সিম্পল’ অ্যাপ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শামীম জুবায়ের, ডিপিডি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি, এন.এইচ.এফ.বি। প্রশিক্ষণ পরিচালনা করেন বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপিদের সিম্পল অ্যাপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৩:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬