নলছিটি প্রতিনিধিঃ
সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী। গত বুধবার (০৯ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে স্থায়ীভাবে বহিষ্কার করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে শূন্য পদে রাতুল গাজীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাতুল গাজী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, আমি তা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং ছাত্রদলকে আরও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব।” এ সময় তিনি সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
সর্বশেষ :
নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন রাতুল গাজী
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৩:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- ৬৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















