ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৬৭ পঠিত

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্য মেহেরুন্নেছা উর্মি (২৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের ছেলে ফারদিন ও চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে ওই ভাড়া বাসায় উঠেছিলেন মেহেরুন্নেছা উর্মি। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) দিনগত রাত আড়াইটার দিকে স্বামী বাপ্পী কলাপাড়া থানা পুলিশকে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ভোররাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, “মেহেরুন্নেছা উর্মির স্বামী বাপ্পী ও দুই শিশু সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। বাচ্চাদের পুলিশের পক্ষ থেকে দেখভাল করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী খবর জানানো হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির নলছিটিতে ৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬