নলছিটি প্রতিনিধি: ৯ জানুয়ারী ২০২৬।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশে ১১ দলীয় জোটের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিমের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যা ৬টার দিকে নলছিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এরপর একই স্থানে আয়োজিত পথসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জোট প্রার্থী এসএম নেয়ামুল করিম বলেন, “শরীফ ওসমান বিন হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কোনো বিকল্প নেই।”
তিনি বিএনপি প্রার্থীকে উদ্দেশ করে বলেন, “হুমকি-ধমকি দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আগামীর বাংলাদেশে জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।”
পথসভায় আরও বক্তব্য রাখেন—
এবি পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ জামাল হোসেন
নলছিটি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেন, ফিনল্যান্ড করপোরেশন কাউন্সিলর মো. রিয়াজ হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল করিম, শহীদ ওসমান বিন হাদির ভগ্নিপতি আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সকলের প্রতি আহ্বান জানান যেন ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলে ইনসাফভিত্তিক, ন্যায়ভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঝালকাঠি-২ আসনে (ঝালকাঠি সদর ও নলছিটি) এসএম নেয়ামুল করিম ১১ দলীয় জোটের (জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন) প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
সর্বশেষ :
নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঝালকাঠিতে ১১ দলীয় জোটের বড় গণমিছিল ও পথসভা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’র আহ্বান
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- ১৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














