নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রতিবন্ধী ইকবাল হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
প্রধান আসামি রাজ্জাক সিকদারের দুই দিনের রিমান্ড শেষে দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার (৮ মে) সকালে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফল জানান, “আসামি রাজ্জাক সিকদারের দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত রড, জিআই পাইপ ও লাঠি উদ্ধার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য দিয়েছে।”
অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, প্রতিবন্ধী ইকবালের ওপর পৈশাচিক হামলায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, “আসামির তথ্য অনুসারে আলামত উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ বলছে, শিগগিরই মামলায় আরও অগ্রগতি হবে।
সর্বশেষ :
প্রতিবন্ধী ইকবাল হত্যা: আসামির স্বীকারোক্তিতে উদ্ধার রড-পাইপ-লাঠি
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- ৫২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















