মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠি)-
২২ এপ্রিল ২০২৬: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এস এম জিয়াউদ্দিন হায়দার।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ বুধবার (২২ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের Rules of Business, 1996-এর Rule 3B(ii) অনুযায়ী জনাব এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ ও দায়িত্ব অর্পণ করা হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্তির সঙ্গে সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কে এই এস এম জিয়াউদ্দিন হায়দার?
ঝালকাঠির কৃতি সন্তান ড. এস এম জিয়াউদ্দিন হায়দার (স্বপন) বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে দেশ-বিদেশে কাজ করেছেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য খাতে তার বিস্তৃত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।
এ নিয়োগকে স্বাস্থ্য খাতে নতুন গতি আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন এস এম জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- ১৫২ পঠিত
ট্যাগ :










