ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিলেন ড. জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৪২ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, খাদ্যবর্জ্য, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা থেকে উৎপন্ন জীবাণু ও বিষাক্ত উপাদান মাটি, পানি ও বায়ুর মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাছের শরীরে জমা হচ্ছে এবং শেষ পর্যন্ত মানুষের খাদ্যচক্রে ঢুকে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল ৪টায় ঝালকাঠি শহরের বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। অপরিশোধিত বর্জ্য থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। প্লাস্টিক ও পলিথিন মাটির উর্বরতা নষ্ট করছে, পানি নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে এবং জলাবদ্ধতা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, বর্জ্য আলাদা করা (জৈব ও অজৈব), পুনর্ব্যবহার এবং আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ চালু করতে পারলে এ সংকট অনেকাংশে কমানো সম্ভব। সবার সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তোলা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বড় বাজারের দীর্ঘদিনের জমে থাকা ময়লা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা এবং বাজারের মাছ, মাংস ও সবজি অংশ পরিষ্কার করার কার্যক্রম পরিচালিত হবে। ঝালকাঠিকে দেশের প্রথম জেলা হিসেবে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।
পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াত ইসলামির আমির এডভোকেট হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিলসহ স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, বিএনপি নেতাকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ।
কর্মসূচিটি আয়োজন করে ঝালকাঠি বড় বাজার ব্যবসায়ী সমবায় সমিতি।
এই অভিযানের মাধ্যমে ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে, যা পরবর্তীতে অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: সমন্বিত পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিলেন ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ০৯:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬