ঝালকাঠি প্রতিনিধিঃ ২১ আগস্ট ২০২৬ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের ০৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফারজানা ইয়াসমিন। সিনিয়র সহ-সভাপতি জোৎস্না বেগম, সহ-সভাপতি সুমা বেগম ও নাসিমা বেগম রিনা, সাধারণ সম্পাদক মিসেস লাভলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রুমা ইসলাম।
কমিটি গঠনের নির্দেশনাপত্রে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাপত্রে স্বাক্ষর করেছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। পত্রটির তারিখ ১৬ আগস্ট ২০২৪ এবং স্বাক্ষরের তারিখ ১৫ আগস্ট ২০২৪ উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার নির্দেশে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ১২৪ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















