ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫২ পঠিত

‎ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপাশা মোসলেম শরীফ স্বতন্ত্র ইবতেদায়ি নূরানী ও হাফেজী মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মুহা. আনোয়ার আজিম।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত (ইঞ্জি.), দৈনিক দখিনের কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খান মাইনুদ্দিন, জুলফিকার আলি ভূট্টো ডিগ্রি কলেজের শিক্ষক ও দৈনিক সমকাল পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক ও সমাজসেবক আল ফয়সাল শরীফ, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ঝালকাঠি শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম প্রমুখ।

‎বক্তারা তাদের বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

‎অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

‎বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎

আপডেট টাইম : ০৬:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬