নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের বেতন স্কেল দুই ধাপ অবনমিত করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, তিনি তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা থাকাকালে ভুয়া মাস্টার রোল তৈরি করে সুবিধাভোগীদের নামে জমা হওয়া ৮ লাখ ৪৮ হাজার ৬ টাকা ৮০ পয়সা আত্মসাৎ করেন। মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করে জালিয়াতি নিশ্চিত করে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও বরখাস্তের পরিবর্তে লঘুদণ্ড হিসেবে বেতন গ্রেডের দুই ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, তার কোনো শাস্তি হয়নি এবং এটা মিথ্যা কথা।
সর্বশেষ :
ভুয়া মাস্টার রোলে ৮ লাখ টাকা আত্মসাৎ, ঝালকাঠির কর্মকর্তার বেতন দুই ধাপ কমলো।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- ২১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ


















