ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত, পুত্রবধূকে কারাগারে পাঠাল আদালত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৭১ পঠিত

নলছিটি প্রতিননিধি- শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ দায়ের করায় পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্ত শ্বশুরকে জামিন দেয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক।
জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নাসরিন আক্তার তার শ্বশুর নুরু সরদার (৬৫)-এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত নুরু সরদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
সোমবার আদালতে শুনানির সময় নাসরিন আক্তার উপস্থিত হয়ে অভিযুক্তের জামিনে অনাপত্তি জানান। একপর্যায়ে তিনি আদালতে স্বীকার করেন যে, শ্বশুরের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করেছিলেন তা সত্য নয়।
বাদীর এই জবানবন্দি গ্রহণ করে বিচারক মিথ্যা মামলা দায়েরের দায়ে নাসরিন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অভিযুক্ত নুরু সরদারের জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত, পুত্রবধূকে কারাগারে পাঠাল আদালত

আপডেট টাইম : ০৭:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬