ঝালকাঠি প্রতিনিধি-
২ মে ২০২৬: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ঝালকাঠি জেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। তিনি স্থানীয়ভাবে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় ঝালকাঠি জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থল ছিল ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের ক্রীড়া উন্নয়ন, তাদের মেধা ও দক্ষতা বিকাশ এবং জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিভা খুঁজে বের করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের মধ্য থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিশু-কিশোরদের ক্রীড়া বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর শুভ উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- ৫৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















