ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিপোর্টার্স ক্লাবের ফুলেল সংবর্ধনায় ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮২ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে রিপোর্টার্স ক্লাব।
সংবর্ধনা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু ড. জিয়াউদ্দিন হায়দারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তারা দেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যতে গণমাধ্যম ও স্বাস্থ্যখাতের মধ্যে আরও সুদৃঢ় সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার সংবর্ধনার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

রিপোর্টার্স ক্লাবের ফুলেল সংবর্ধনায় ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ১০:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬