ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান: ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সারাহ্ পারভিন রিংকু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪৮ পঠিত

নলছিটি প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও গৌরবময় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা সারাহ্ পারভিন রিংকু। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তাঁর এই গৌরবময় অর্জনে নলছিটি উপজেলাসহ পুরো জেলা জুড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।সারাহ্ পারভিন রিংকু একটি ঐতিহ্যবাহী ও গর্বিত শিক্ষক পরিবারের সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. হাবিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং যুবদল নেতা জাহিদুল ইসলামের সহধর্মিণী। শিক্ষকতা পেশার সাথে তাঁর পরিবারের নাড়ির সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর মাতা, সর্বজনশ্রদ্ধেয় ‘বুলু আপা’ একই শিক্ষাপ্রতিষ্ঠানে (নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়) সুদীর্ঘকাল শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে আছেন। মা-বাবার সেই মহান আদর্শ, সততা ও শিক্ষা-দর্শনকে বুকে ধারণ করে সারাহ্ পারভিন রিংকু নিজেও শিক্ষকতা পেশায় নিষ্ঠা, আন্তরিকতা ও গভীর দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে চলেছেন।বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সহপাঠ্যক্রমিক কার্যকলাপে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় সুধীজন ও সহকর্মীরা মনে করেন, তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় শিক্ষক সমাজ এবং পুরো নলছিটিবাসীর জন্য এক পরম গৌরব ও সম্মানের বিষয়।জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সারাহ্ পারভিন রিংকুকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। সকলের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও তিনি ঝালকাঠি জেলার প্রাথমিক শিক্ষার মানকে আরও বেগবান করতে এবং আদর্শ নাগরিক গঠনে তাঁর এই অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই শুভকামনা নলছিটিবাসীর।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান: ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সারাহ্ পারভিন রিংকু

আপডেট টাইম : ১১:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬