ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:২৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৩৮ পঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি স্ত্রী ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজ উদ্দিন খান সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত কোবাদ আলীর ছেলে। তিনি ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সার্ভিস পুলে স্থানান্তর করে। তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ষষ্ঠ মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি অবসর নেন। ২০০১ সালের ১৬ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
তার মেয়েরা কানাডা প্রবাসী।

তবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে উত্তরার বাড়িতে বসবাস করতেন।

ট্যাগ :

নলছিটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

আপডেট টাইম : ১২:২৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬