নলছিটি প্রতিনিধি: ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দারকে নলছিটি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলায় সফররত ড. জিয়াউদ্দিন হায়দারের সাথে নলছিটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ক্লাবের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। সাংবাদিকরা তাঁর সাম্প্রতিক নিয়োগে ঝালকাঠির জন্য গর্ববোধ করেন এবং জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ড. জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনগণের সেবায় কাজ করতে চাই। ঝালকাঠির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
নলছিটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক আল-ফয়সাল সাংবাদিকবৃন্দেরব পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ঝালকাঠির নৈকাঠি গ্রামের সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার (স্বপন) বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ। সম্প্রতি তাঁকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় জেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এই শুভেচ্ছা বিনিময়ে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ :
ড. এস এম জিয়া উদ্দিন হায়দারকে নলছিটি উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- ১১০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















