নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি থানাধীন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ১৫ মিনিটের দিকে নলছিটি থানাধীন সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় সেখান থেকে মো. সাগর হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ (বিশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বাবা মো. তোফাজ্জেল হাওলাদার এবং মা মাকসুদা বেগম। তিনি নলছিটি থানার মাদারঘোনা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সর্বশেষ :
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- ৪৯ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















