ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে দুর্গাপূজার প্রস্তুতি সভা ও চাল বিতরণ, প্রধান অতিথি ইলেন ভুট্টো

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৯ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মস্তফা সালু এবং নলছিটি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা এবং নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, সড়ক যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনা এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নলছিটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে লাথি ও বাবার ওপর বর্বরোচিত হামলার অভিযোগ

নলছিটিতে দুর্গাপূজার প্রস্তুতি সভা ও চাল বিতরণ, প্রধান অতিথি ইলেন ভুট্টো

আপডেট টাইম : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬