ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬: উদ্ভাবন ও নেতৃত্বের উজ্জ্বল সম্মাননা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২৩ পঠিত

সিনিয়র রিপোর্টার ঢাকা, প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬

রাজধানী ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম (GYBIF) আয়োজিত গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬। এই অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ৩০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। বিশেষভাবে আকর্ষণীয় ছিল আইকনিক লিডারশিপ আজীবন সম্মাননা। এই সম্মাননা অর্জন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী, ইউনিসেফ শুভেচ্ছাদূত ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, অভিনেত্রী রুনা খান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, বরেণ্য সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্রনায়ক শাকিল খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।

এডভোকেট আকতার হোসেন রিপন এই সম্মাননা প্রাপ্তির পর বলেন,“অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামকে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন আমার জন্য গর্বের এক স্মরণীয় মুহূর্ত। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা জোগাবে। সবাইকে ভালোবাসা ও কৃতজ্ঞতা”।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধু ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নেতৃত্বদের উৎসাহিত করার একটি উজ্জ্বল প্ল্যাটফর্ম। GYBIF-এর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত, নেতাকর্মীরা উচ্ছ্বাসে উদ্বেলিত।

গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬: উদ্ভাবন ও নেতৃত্বের উজ্জ্বল সম্মাননা

আপডেট টাইম : ০৭:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬