ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবক ইকবাল হত্যায় ইউপি সদস্য বাদল গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১২৩ পঠিত

নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) রাতে নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। নিহত ইকবাল ওই এলাকার মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বাদল হোসেনকে ১ নম্বর আসামি করা হয়।
নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, হত্যা মামলার প্রধান আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবক ইকবাল হত্যায় ইউপি সদস্য বাদল গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬