ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির: নলছিটিতে সবুজবাগ মডেল সোসাইটির দোয়া ও প্রার্থনা সভা।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ পঠিত

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ধর্মীয় সম্প্রীতির এক অভূতপূর্ব ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘সবুজবাগ মডেল সোসাইটি’। গতকাল ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৯টায় সংগঠনটির উদ্যোগে এক ব্যতিক্রমী দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সবুজবাগ মডেল সোসাইটি এলাকার স্থানীয় মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের পরিবারের সদস্যরা সমবেত হন। অনুষ্ঠানে একই সময়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী মুসলিম ব্যক্তিরা দোয়া এবং হিন্দু ব্যক্তিরা প্রার্থনা সম্পন্ন করেন। এই যৌথ প্রার্থনায় সোসাইটির যেসব বাসিন্দা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত ও পরকালীন শান্তি কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও সুধীজন তাদের বক্তব্যে বলেন, সবুজবাগ মডেল সোসাইটি আজ যে উদ্যোগ নিয়েছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য ও বিরল দৃষ্টান্ত। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক। আগামী দিনেও এলাকার নিরাপত্তা, শান্তি ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।সোসাইটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা মন্তব্য করেন, বর্তমান সময়ে সমাজের জন্য এই সম্প্রীতির মেলবন্ধন একটি বড় বার্তা। এই আয়োজন শুধু সবুজবাগেই নয়, বরং সারা দেশের মানুষের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির: নলছিটিতে সবুজবাগ মডেল সোসাইটির দোয়া ও প্রার্থনা সভা।

আপডেট টাইম : ১২:৪৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬