ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সাথে তৃণমূল বিএনপির বৈশাখী শুভেচ্ছা বিনিময়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৪২ পঠিত

ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেছেন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে পোনাবালিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আজিজ মাস্টার। অনুষ্ঠানে তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।
মতবিনিময়কালে অ্যাড. শাহাদাৎ হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও ন্যায়ভিত্তিক উন্নত-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যেসব তৃণমূল নেতাকর্মী রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। দলের মধ্যে কোনো বিভেদ-বিভাজন নেই। বাইরে থেকে যারা বিভেদের কথা বলেন, তা সঠিক নয়। সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা ও পৌর পরিষদ সকলে মিলে মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে কাজ করবে।”
তিনি সকলকে অতীতের মতো একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল নেতাকর্মীদের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাড. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ ওয়াহেদ জোমাদ্দার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক গোলাম আজম সোহান, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, বিএনপি নেতা মাজেদুল ইসলাম মজিদ, ওলিউল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কৃষকদল নেতা লাল মিয়া ফরাজী, শ্রমিকদল নেতা মাহাবুব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসির আরাফাত, পলাশ ইসলাম শুভ, ছাত্রদল নেতা তারেক রহমানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে পোনাবালিয়া ইউনিয়নের উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
এই বৈশাখী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান তৃণমূল ও নেতৃত্বের মধ্যে ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান সংরক্ষিত নারী আসনে মনোনীত, নেতাকর্মীরা উচ্ছ্বাসে উদ্বেলিত।

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সাথে তৃণমূল বিএনপির বৈশাখী শুভেচ্ছা বিনিময়

আপডেট টাইম : ০৭:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬