মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের বটতলা বাজারে সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় লাভ শেয়ার বিডি’র ৩নং প্রজেক্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ফ্রেন্ডস-৯৫ এর সৌজন্যে এবং মোঃ রাশেদ হাওলাদারের প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রজেক্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাস্থ্য-পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ জিয়া উদ্দিন হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বাস্হ্য পরিচালক, ঝালকাঠির সিভিল সার্জন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জিয়া উদ্দিন হায়দার বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা নিপীড়িত-নির্যাতিত হয়েছেন এবং যারা অস্বচ্ছল, তাদের জীবনমান উন্নয়নে লাভ শেয়ার বিডি সবসময় কাজ করে যাচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণ ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
লাভ শেয়ার বিডি ইউএস একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক ও চ্যারিটি সংগঠন। এটি বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্য সহায়তা, জরুরি ত্রাণ, খাদ্য বিতরণ, শিক্ষা সহায়তা, জীবিকা উন্নয়ন এবং দুর্যোগকালীন সহায়তায় কাজ করে। সংগঠনটি ২০২৫ সালে সরকারি নিবন্ধন লাভ করে এবং ঢাকায় নিজস্ব অফিস চালু করে।
পূর্ববর্তী উল্লেখযোগ্য প্রজেক্ট ও কার্যক্রমসমূহ:
★লাভ শেয়ার বিডির স্বাবলম্বীকরণমূলক প্রজেক্ট ঠাকুরগাঁওয়ে বাস্তবায়িত হয়েছে (ফ্রেন্ডস-৯৫ এর সহযোগিতায়)।
★বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ২ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার ও বই বিতরণ করা হয়।
★ঈদ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে পথশিশু ও বস্তিবাসীদের জন্য বিশেষ খাদ্য বিতরণ কর্মসূচি।
★ঢাকার খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
★সিলেটে ভূমিকম্প-ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আশ্রয়, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।
★আন্তর্জাতিকভাবে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প-বিধ্বস্তদের জন্য তহবিল সংগ্রহ ও সহায়তা।
★সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে ৫ লক্ষ টাকার অনুদান প্রদান।
★বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
২০২৫ সালের মে মাসে রাজধানীর পল্লবীতে সংগঠনের ঢাকা অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নলছিটির মগড় ইউনিয়নে লাভ শেয়ার বিডি’র ৩নং প্রজেক্ট উদ্বোধন এটির ধারাবাহিকতায় আরেকটি পদক্ষেপ। সংগঠনটি মূলত নিপীড়িত, অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং জরুরি মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নলছিটিতে লাভ শেয়ার বিডি’র কার্যক্রম আরও বিস্তৃত হলো বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
সর্বশেষ :
নলছিটিতে ডাঃ জিয়া উদ্দিন হায়দার উদ্বোধন করলেন লাভ শেয়ার বিডি’র ৩নং প্রজেক্ট।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৪:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- ২৮৭ পঠিত
ট্যাগ :










