জেলা প্রতিনিধি-
ঝালকাঠি সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় মাদক কারবারে জড়িত তিন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন উদ্বোধন সুপার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন মোসা. সোনিয়া (৩৫), তোফাজ্জল খানের মেয়ে, রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মাংকি গ্রামের বাসিন্দা। মোসা. শারমিন বেগম (৩২), তোফাজ্জেল খানের মেয়ে, ঝালকাঠি শহরের পার কিফায়েত নগর এলাকার বাসিন্দা। মনি আক্তার (৩৭), বেল্লাল দেওয়ানের মেয়ে, শহরের পুরাতন কলাবাগান এলাকার বাসিন্দা।
আটক সোনিয়ার দেহ তল্লাশির সময় তার হাতে থাকা একটি ছোট ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সর্বশেষ :
ঝালকাঠিতে মাদকবিরোধী সফল অভিযান: ১৭ পিস ইয়াবাসহ তিন নারী আটক
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- ৬ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ














