নলছিটি প্রতিনিধি (ঝালকাঠি), ২৫ জানুয়ারী ২০২৬
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে নলছিটি উপজেলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “আমরা সকলে মিলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। নলছিটির উন্নয়ন ও জনকল্যাণে আমি সবসময় কাজ করে যাব।”
সভায় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা দলীয় ঐক্য জোরদার করে নির্বাচনী প্রচারণা আরও জোরালো করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মতবিনিময় সভা আসন্ন নির্বাচনে বিএনপির সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে শপথ গ্রহণ করা হয়।
রিপোর্টার 












