নলছিটি প্রতিনিধি, প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬
স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নলছিটি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সফলভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সালেহ মোহাম্মাদ ইসা (মহিত)-কে এবং গাজী হুমায়ূন কবির-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহিন তালুকদার। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ এনামুল হক সিকদার, মোঃ জিহাদ মোল্লা, মোঃ আনিচ তালুকদার, মোঃ আনোয়ার হোসেন খান, মোঃ রাশেদ, মোঃ স্বপন, মোঃ হুমায়ুন কবির (মিন্টু), মোঃ এনায়েত হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম সিকদার (সুমন) ও মোঃ পারভেজ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ হাছিবুল হাছান, মোঃ আসাদ ইকবাল, জাহানারা বেগম, মোঃ বাচ্চু সিকদার, খাইরুন্নেছা মারুফা, মোঃ ইমন ইসলাম মল্লিক, মোঃ সিরাজুল ইসলাম গাজী, মোহাসেনা আক্তার কনা, রেহানা সুলতানা, মোঃ মিজানুর রহমান গাজী ও মালিহা মোস্তফা।
কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ. কে. এম শহীদুল ইসলাম নলছিটি পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার 



















