ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৭১ পঠিত

নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সিনিয়র সাংবাদিকসহ প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ একরামুল করিম মিঠু। প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে এতে সিনিয়র সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পর দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রমজানের এই পবিত্র মাসে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।
নলছিটি উপজেলা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন স্থানীয় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগ :

ব্যবসাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

নলছিটি উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৬:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬