ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের শুভেচ্ছায় আগাম প্রার্থিতা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৬ পঠিত

নলছিটি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় রাজনৈতিক প্রচারণার নতুন ধরন দেখা যাচ্ছে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ঈদের শুভেচ্ছা বার্তার আড়ালে নিজেদের আগাম প্রার্থিতা জানান দিচ্ছেন। রাস্তার দু’পাশ, মোড়, বিদ্যুতের খুঁটি ও গাছের ডালে টানানো রঙিন ব্যানার-ফেস্টুনে “ঈদ মোবারক” লেখার পাশাপাশি তাদের ছবি, নাম ও নির্বাচনী প্রতিশ্রুতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নলছিটি উপজেলার সিদ্ধকাঠি, কুলকাঠি, মগড়া, দপদপিয়া, কুড়িগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের জনবহুল স্থানে এসব ব্যানার ঝুলছে। অনেক প্রার্থী নিজেকে “জনসেবক” হিসেবে পরিচয় দিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত স্পষ্ট করেছেন।
সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. সোহেল খান বলেন, “ঈদের এই আনন্দময় মুহূর্তে এলাকার সকল ভাই-বোনকে ঈদ মোবারক জানাই। দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছি। আগামী নির্বাচনে সুযোগ পেলে সড়ক-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও পানি সরবরাহসহ প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন করবো।”
একইভাবে কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের সম্ভাব্য মেম্বার প্রার্থী আরিফ হোসেন হাওলাদার বলেন, “সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত থেকেছি। ঈদের শুভক্ষণে সবার দোয়া ও সমর্থন চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের প্রতিটি সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো।”
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে কেন্দ্র করে এমন প্রচারণা নতুন নয়। তবে এবার অনেক আগেভাগেই শুরু হয়েছে। ফলে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।
তবে সচেতন নাগরিকরা এই প্রচারণায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, জনচলাচলের পথে ও পরিবেশে ব্যানার-ফেস্টুন টানিয়ে সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হলে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদের আনন্দের সঙ্গে নির্বাচনী হাওয়া মিশে যাওয়ায় নলছিটির রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই সরগরম আলোচনা শুরু

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঈদের শুভেচ্ছায় আগাম প্রার্থিতা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

আপডেট টাইম : ০২:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬