ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে মারধর ও হুমকির অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৬৫ পঠিত

ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর, হুমকি ও নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজিয়া বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা রাজিয়া বেগম তার নিজস্ব জমিতে নির্মাণকাজ করতে গেলে প্রতিবেশী কয়েকজন বাধা দেন। অভিযুক্তরা হলেন— শাহাজাদী রেকসোনা (৬০), মো. শাওন (৩০) ও আল বাহার (৬৫)।

লিখিত অভিযোগে রাজিয়া বেগম জানান, প্রায় ২২ বছর আগে তিনি জমিটি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ভবন নির্মাণ শুরু করলে অভিযুক্তরা বিভিন্ন সময় এসে কাজ বন্ধ করে দেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি এক পর্যায়ে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে তার জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। তবে সালিশের সিদ্ধান্ত মানেননি অভিযুক্তরা। পরবর্তীতে আদালতের আদেশ নিয়েও তিনি নির্মাণকাজ চালিয়ে যেতে গেলে আবারও বাধার সম্মুখীন হন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল বিকেলে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে পুনরায় কাজ বন্ধ করে দেয় এবং তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নলছিটিতে মারধর ও হুমকির অভিযোগ

আপডেট টাইম : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬