ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটির রায়াপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২৩ পঠিত

নলছিটি প্রতিনিধি-
বরিশাল–ঝালকাঠি মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই মাহবুব সৈকত জানান, বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসার পথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেল চালক সোহেল (ঝালকাঠি স্টেশন রোডের ব্যবসায়ী) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নলছিটির রায়াপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

আপডেট টাইম : ০৪:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬