ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাত হোসেনকে গণসংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬৯ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য মোঃ কবির হোসেন জোমাদ্দার সহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে এ্যাড. শাহাদাত হোসেন বলেন, “দল আমাকে সঠিক মূল্যায়ন করেছে। এজন্য আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি নলছিটি উপজেলাসহ পুরো জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, এ্যাড. শাহাদাত হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ্যাড. মোঃ শাহাদাত হোসেনকে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর তিনি নলছিটিতে জেলা পরিষদের সম্পত্তি পরিদর্শন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

ট্যাগ :

কাশিমপুর ভূমি অফিসে অভিযান, তহশিলদারসহ সবাই সাময়িক বরখাস্ত

নলছিটিতে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাত হোসেনকে গণসংবর্ধনা

আপডেট টাইম : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬