ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭৪ পঠিত

মোঃ তানভীর হোসেন, ক্রাইম রিপোর্প্রটার:
ঝালকাঠী জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে শহরের বসুন্ধরা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাসুম বিল্লাহ (৪২)। তিনি পূর্ব চাঁদকাঠি এলাকার আবুল কালামের ছেলে।
ডিবি সূত্র জানায়, সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসুন্ধরা সড়ক থেকে মাসুম বিল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনায় জেলা ডিবির এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে মাদকের চোরাচালান ও সরবরাহকারী চক্রের বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।

ট্যাগ :

ব্যবসাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠিতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬