ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও একক প্রার্থী নিশ্চিতের আহ্বান ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৭ পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বলেছেন, তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করে বিজয় নিশ্চিত করতে হবে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান।
শাহাদাৎ হোসেন বলেন, “যারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতন সহ্য করে দলের পতাকা সমুন্নত রেখেছেন, তাদের মূল্যায়ন করতে জেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনো হাইব্রিড বা সুযোগসন্ধানী রাজনীতির স্থান বিএনপিতে হবে না।”
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে দলের একক, গ্রহণযোগ্য ও পরীক্ষিত প্রার্থী নির্ধারণ করতে হবে। ব্যক্তিগত বলয় নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিভক্তি নয়, ঐক্যই বিএনপির শক্তি।”
সভায় তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগীদের পরিবর্তে পরবর্তীতে যোগ দেওয়া হাইব্রিডদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও একক প্রার্থী নিশ্চিতের আহ্বান ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন

আপডেট টাইম : ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬