ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২৪ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬- এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত হয়। এ সময় নলছিটি ক্রীড়া সংস্হা একাদশ ও বরিশাল মোস্তফা একাডেমি একাদশ এ দুটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ঝালকাঠি-২) জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপদেষ্টা (জেলা বিএনপি ঝালকাঠি) জনাব গোলাম মোস্তফা ছালু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব তৌহিদ আলম মান্না। সম্পাদকীয় দায়িত্ব পালন করেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সাইদুল কবির রানা।
উক্ত খেলার আয়োজন করে নলছিটি পৌর স্বেচ্ছাসেবক দলের ৫ নং ওয়ার্ড। স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠির নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত।

আপডেট টাইম : ০৯:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬