ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইয়াবাসহ আটক যুবলীগ নেতা ও স্কুলের দপ্তরি মিজান সিকদার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১১০ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
নলছিটির সিদ্ধকাঠি ইউনিয়ন যুবলীগের নেতা ও চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মিজান সিকদারকে ৬ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মিজান সিকদার উপজেলার মালোয়ার গ্রামের মন্টু সিকদারের ছেলে। শুক্রবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, এই মিজান সিকদার সিদ্ধকাঠি ইউনিয়ন যুবদল নেতা মনিরকে পিটিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। কিছুদিন আগে চন্দ্রকান্দা বাজারের একটি খাবারের দোকানের ম্যানেজারের স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। তখন এলাকাবাসীর তোপের মুখে পড়েছিলেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নলছিটিতে ইয়াবাসহ আটক যুবলীগ নেতা ও স্কুলের দপ্তরি মিজান সিকদার

আপডেট টাইম : ০২:০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬