ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪০ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এরই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা সার্ভিস চার্জ কার্ডের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি পৌরসভার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অতিথিবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্ভিস চার্জ কার্ড তুলে দেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, “ঝালকাঠিকে সম্পূর্ণ পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। একটি সুন্দর শহর গড়তে নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মী—উভয় পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা যেমন নিয়মিত বর্জ্য সংগ্রহ করবেন, ঠিক তেমনি ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন। এই সার্ভিস চার্জ কার্ডের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে কাজের সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠি একটি মডেল পরিচ্ছন্ন শহরে পরিণত হবে।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. রেজওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

ব্যবসাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

ব্যবসাপ্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ০৬:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬