ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৪৩ পঠিত

ঝালকাঠি: এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর অব্যাহত নগ্ন হস্তক্ষেপ ও ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ জুন মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের পুরনো গ্রাহক ও কাজি সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই, গ্রাহক মোঃ রূবেল খান, মোঃ নাজমুল হাসান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ সরোয়ার হোসাইন, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল জাবেদ, আলী হোসেন, মীর আসাদুজ্জামানসহ অনেকে।
বক্তারা বলেন, “লুটেরা একটি মহল ইসলামী ব্যাংককে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির নাম ভাঙিয়ে দুর্নীতিবাজ খোরশেদ আলমকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।”
তারা আরও বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম প্রিয় গ্রাহকদের প্রতিষ্ঠান। এখানে ইসলামী জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে এমডি করতে হবে। খোরশেদ আলমের নিয়োগ বাতিল করে যোগ্য ও ইসলামী আদর্শে বিশ্বাসী কাউকে নিয়োগের দাবি জানাচ্ছি।”
বক্তারা হুঁশিয়ারি করে বলেন, “ইসলামী ব্যাংক রক্ষায় সচেতন গ্রাহক ফোরাম আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখা এবং ব্যাংকটিকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখার দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মজিবর রহমানের নির্বাচনী প্রচারণা জোরদার

ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

আপডেট টাইম : ১২:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬