ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৩৩ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ ২৪ জুন ২০২৬:
ঝালকাঠি পৌরসভার আয়োজনে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেল ৪টায় পৌর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন।
বিকেল ৪টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে খেলাধুলার প্রসার এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬