ঝালকাঠি প্রতিনিধি: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জীবা আমিনা খান এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঝালকাঠি সদরের ৩ নং নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত জনতা দুই নেতাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলী আসগর ফকির। বক্তারা শিক্ষা, উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন চান, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্রদল সভাপতি মো. আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে বরণ করে নেন স্থানীয়রা।
এ ধরনের সংবর্ধনা এলাকায় শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
সর্বশেষ :
ঝালকাঠিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসককে ফুলেল সংবর্ধনা
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- ৪৮ পঠিত
ট্যাগ :










