নলছিটি প্রতিনিধি, ২৫ জানুয়ারী ২০২৬-
ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, বিদেশি তামাক এবং মাদক তৈরির সরঞ্জামসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, নগদ অর্থ, মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স এবং একাধিক এনআইডি কার্ডও উদ্ধার করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর এবং সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার’র নেতৃত্বে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন:
দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫),তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।
অভিযানে উদ্ধারকৃত মাদক ও সামগ্রী:
১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক গাঁজা প্রস্তুতকারী সরঞ্জাম, তিনটি দেশি-বিদেশি অস্ত্র, মোবাইল ফোন,নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স, ৮টি এনআইডি কার্ড।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ মিলেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে চলমান। স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে এলাকায় মাদকের প্রভাব কমবে এবং জননিরাপত্তা বাড়বে।
সর্বশেষ :
ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর সফল অভিযান: ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:১৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ৬১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ













