ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী (অবৈতনিক) পদে নিয়োগ পেয়েছেন স্থানীয় আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট গোলাম আযম সোহান।
১৪ মে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। নিয়োগপত্রের স্মারক নং- ২০২৬/৫৬৮।
এডভোকেট গোলাম আযম সোহান ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলা শাখার বর্তমান যুগ্ম আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপির আইসিটি উইংয়ের সদস্য এবং রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্য। তিনি ঝালকাঠি জজ কোর্টের একজন সুপরিচিত আইনজীবী।
স্থানীয়ভাবে তিনি সাদাসিধে, সহজ-সরল ও সৎ মানুষ হিসেবে পরিচিত। তার প্রশাসনিক দক্ষতা ও যোগ্যতার প্রশংসা রয়েছে বিভিন্ন মহলে।
নিয়োগপ্রাপ্তিতে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুসহ সংগঠনের সকল সদস্য গোলাম আযম সোহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়োগপ্রাপ্তিতে আরো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, নলছিটি উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক মোঃ আল ফয়সাল সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এ নিয়োগের ফলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ের দৈনন্দিন কাজকর্মে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ :
ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের ব্যক্তিগত সহকারী (অবৈতনিক) নিয়োগ পেলেন গোলাম আযম সোহান।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- ৭৯ পঠিত
ট্যাগ :










